1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

জোটে যাওয়া না যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জিএম কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৪৭৭ Time View
184

রংপুর প্রতিনিধি :

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচনে জোট গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার ওপর আমাদের ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। তাই তৃণমূল থেকে দলের উচ্চপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার ( ৩অক্টোবর) দুপুরে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরন করে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সময়ে এসব কথা বলেন।

তিনি বলেন,দেশের অবস্থা অত্যান্ত নাজুক রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিতিশীল সামনে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কি না। অর্থনৈতিক পরিস্থিতি আরো নাজুক বার বার সরকার যে ভাবে ঋন গ্রস্থ হচ্ছে দেশের রফতানী আর প্রবাসী আয় একেবারে কমে যাচ্ছে। আমদানী ব্যায় বাড়ছে রির্জাভ কমে যাচ্ছে।

তিনি আরো বলেন, সরকার মেগা প্রকল্পের নামে নেয়া ঋনের বোঝা বইতে পারবেনা বলে আমি সন্দেহ প্রকাশ করছি। সামনে নি র্বাচন কি হবে বুঝতে পারছিনা নির্বাচনে সব দল অংশ নেবে বলেও মনে হচ্ছেনা। দেশ এখন পুরোপুরি অনিশ্চয়তার দোলাচলে দুলছে। জিএম কাদের বলেন এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যার্থ একথা সংসদে ও বাইরে অনেকবার বলেছি। সরকারকে আমরা সমর্থন দিয়েছিলাম দুঃখজনক হলেও সত্য আমরা ভেবেছিলাম গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দেবে। দূর্নীতী দুর হবে জুলুম নির্যাতন থাকবেনা এই প্রত্যাশা ছিলো জনগনের কিন্তু বিএনপি যা করেছে সরকার তার থেকে এক ডিগ্রী বেশি করছে সে কারনে সরকারের কর্মকান্ডে আমরা জাতীয় পার্টি পুরোপুরি হতাশ।

এর আগে সৈয়দপুর বিমান বন্দর থেকে রংপুরে আসার পথে কয়েক শতাধিক মটর সাইকেলে নেতাকর্মীরা তাকে রংপুর সার্কিট হাউজে নিয়ে আসে। এরপর তাকে ফুল দিয়ে ব্যাপক সম্বর্ধনা দেয়া হয়। এ সময় মহানগর জাতীয় পার্টির সভাপতি রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা , সাধারন সম্পাদক এসএম ইায়াসির জেলা জাপা সভাপতি আবুল মাসুদ চৌধুরী নান্টু, সাধারন সম্পাদক আব্দুল রাজ্জাক সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category