1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মাদকাসক্ত যুবক খুন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৫৭ Time View
201

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ইমন মিয়া (২২) নামে এক মাদকাসক্ত যুবক খুন হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে ফতুল্লার হাজিগঞ্জ মুলিবাশ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমন হাজিগঞ্জ মুলিবাশ এলাকার ইব্রাহীম হোসেন ইবু মিয়ার ছেলে।

নিহতের বাবা ইবু জানান, ইমন মাদকাসক্ত। স্থানীয় কিছু মাদকাক্তদের সঙ্গে চলা ফেরা করতো। তাকে মাদকমুক্ত করতে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু মাদক ছাড়েনি।

ইবু মিয়ার ধারণা, মাদক নিয়ে বিরোধের জের ধরে অন্যান্য মাদকাসক্তরাই ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেছে। তার পিঠেও আঘাতের রক্তাক্ত জখম রয়েছে।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক কাজী মাসুদ রানা জানান, ধারনা করা হচ্ছে মাদক নিয়েই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে যেকোন সময় হত্যাকান্ডটি হতে পারে। তদন্ত চলছে পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category