1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ট্রাকের চাপায় প্রাণ কোম্পানীর ২ কর্মচারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪৬০ Time View
196

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বুধবার রাত ১২টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩০ বছর বয়সী মামুন ও ৩২ বছর বয়সী জাহিদ হাসান। নিহত মামুন সদর উপজেলার দক্ষিণ বালুবাড়ী এলাকার তৈয়ব আলীর ছেলে ও নিহত জাহিদ ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সুন্দরৈ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তারা দুইজন প্রাণ কোম্পানির কর্মচারী।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা।

তিনি জানান, রাতে কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেল যোগে পাথর বোঝাই ট্রাক অভারটেক করে টার্মিনালের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় অপর একটি ট্রাক সামনা সামনি আসলে ২ ট্রাকের মাঝে মোটরসাইকেলের হেন্ডেল আটকে গিয়ে রাস্তায় ছিটকে পরেন। এতে চলন্ত ট্রাকের চাপায় পিষ্ট হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে। এ ব্যাপারে কোতয়ালী থানার একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category