1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

বোয়ালমারীতে চেয়ারম্যানের মামলায় ৯ আসামি জেল হাজতে

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৫০৩ Time View
203
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদের দায়ের করা মামলায় ১২ আসামির মধ্যে দুই জনের নামে ওয়ারেন্ট একজনকে জামিন ৯ জনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। আসামিরা প্রত্যেকেই জামিনে থাকার পর বুধবার (৯ নভেম্বর) ১নং আসামি ঝিল্লুর রহমানসহ ১০ আসামি  ফরিদপুর আদালতে হাজির হতে গেলে
৯ আসামির জামিন না মুঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠিয়ে দেন। অপর আসামি বর্ষা চৌধুরীকে জামিন দেন। অজ্ঞাতনামা দুই আসামির নামে ওয়ারেন্ট দেন আদালতের বিচারক।
কামাল আহমেদ বলেন, তার দায়ের করা মামলায় ১২ আসামির মধ্যে একজনকে জামিন দিয়েছেন আদালত। অজ্ঞাত দুইজনের নামে ওয়ারেন্ট দিয়েছেন। ৯ জনকে জেল হাজতে পাঠিয়েছেন।
উল্লেখ্য,  গত (৯ অক্টোবর) রবিবার বিকেল ৫ টার দিকে শেখর ইউনিয়নের ভুলবাড়িয়া গ্রামের সৈয়দ ঝিল্লুর রহমান (৪৮) সহ আসামিরা শেখর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় সহস্রাইল বাজারে হামলা, লুটপাট, ভাংচুর ও বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের অভিযোগে চেয়ারম্যান কামাল আহমেদ ১০ অক্টোবর বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৪০ জনের নামে মামলা করেন। মামলার পর আসামিরা জামিনে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category