মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালী পাবলিক লাইব্রেরীতে ব্যক্তিগত উদ্যোগে বই প্রদান করেছেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক। বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ’র কক্ষে বইগুলো গ্রহণ করেন মধুখালী পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক,সাংবাদিক শাহ মো.ফারুক হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল আকন। এ সময় কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. বাসার সারোয়ার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক বলেন, ছাত্রজীবন থেকেই বই পড়ার প্রথি ঝোঁক ছিল,এখনও আছে। লাইব্রেরীতে আসা পাঠকদের জন্য কিছু বই দিতে পেরে আমি খুশি। মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরী বলেন, লাইব্রেরীটিকে পাঠক ও জনমুখী করতে কাজ করছি। সরকারিভাবে...
202
মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালী পাবলিক লাইব্রেরীতে ব্যক্তিগত উদ্যোগে বই প্রদান করেছেন সরকারি আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক।
বৃহস্পতিবার দুপুরে কলেজের অধ্যক্ষ’র কক্ষে বইগুলো গ্রহণ করেন মধুখালী পাবলিক লাইব্রেরীর সাধারন সম্পাদক,সাংবাদিক শাহ মো.ফারুক হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল আকন। এ সময় কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. বাসার সারোয়ার ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ অধ্যাপক নাজমুল হক বলেন, ছাত্রজীবন থেকেই বই পড়ার প্রথি ঝোঁক ছিল,এখনও আছে। লাইব্রেরীতে আসা পাঠকদের জন্য কিছু বই দিতে পেরে আমি খুশি।
মধুখালী পাবলিক লাইব্রেরীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আশিকুর রহমান চৌধুরী বলেন, লাইব্রেরীটিকে পাঠক ও জনমুখী করতে কাজ করছি। সরকারিভাবে অনুদান পেতে কাজ চলছে।