1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ভূমিহীন আন্দোলন কমিটির উদ্যোগে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ৪৬৫ Time View
201

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কমিটির সিরাজগঞ্জ শাখার উদ্যোগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে ঘোষনার দাবীতে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার সকালে পৌর এলাকার সমাজ কল্যান মোড়ে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ওই সংগঠনের দপ্তর সম্পাদক মারুফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার , ভূমিহীন আন্দোলন কমিটির সভাপতি মেরাজ মোল্লা, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

বক্তারা বলেন, সিরাজগঞ্জের কৃতি সন্তান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আওয়ামী মুসলিম লীগের সভাপতি এবং পরবর্তীতে আওয়ামীলীগ নামকরন করা হয়। মজলুম জননেতা হিসেবে তার অবদান ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা । অথচ নিজ জেলায় তার স্মৃতিতে কোন স্থাপনা নেই। তার জন্ম ও মৃত্যু বার্ষিকী জোরালে ভাবে পালিত হয় না। অনতিবিলম্বে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালনের দাবী জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category