1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

আদালত থেকে জঙ্গি ছিনতায়: বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৭৩ Time View
210

বেনাপোল প্রতিনিধি :

ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর পাশাপাশি যশোর সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া বলেন, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী এলার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে।

দুপুর ১২টার দিকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জঙ্গি ছিনতায়ের ঘটনায় বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও বাড়ানো হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই আসামি হলেন- নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতকের মাধবপুর গ্রামে। সোহেলের বাড়ি লালমনিরহাটের আদিতমারীর ভেটোশ্বর গ্রামে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামীকে ছিনতাইয়ের ঘটনায় বেনাপোলের বিভিন্ন সীমান্তে রেড এলার্ট জারি করেছে বিজিবি। সীমান্তে বাড়তি সতর্কতা জারি সহ সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। এছাড়া মৃত্যুদন্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামীর যাতে সীমান্ত দিয়ে ভারতে না চলে যায় সেজন্য সীমান্তে বিজিবির টহল বাড়ানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category