মধুখালীতে প্রচন্ড শৈত্যপ্রবাহ শীতের তীব্রতা সূর্য্যর আলোর দেখা মেলেনি সারাদিন
Reporter Name
Update Time :
শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
৪৭৫
Time View
মধুখালীতে প্রচন্ড শৈত্যপ্রবাহ শীতের তীব্রতা সূর্য্যর আলোর দেখা মেলেনি সারাদিন
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরর মধুখালী উপজেলার জনজীবন। বিকাল ৪টা পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকায় মিলছে না সূর্যের দেখা। শনিবার দিনভর সূর্যের দেখা মিলেনি। দিনে ও রাতের বেলায় খড়খটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে নি¤œ আয়ের ও হতদরিদ্ররা। মধুখালী বাজারে বেলা ১১টায় নি¤œআয়ের সরদার বা কুলি শ্রমিকরা খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। মধুখালীতে বেলা সাড়ে এগারটায় তাপমাত্রা ১৩ডিগ্রী সেলসিয়াস ছিল দুপুরের পরে আর্থাৎ বিকার ৪টায় তাপমাত্র বেড়ে ১৭ডিগ্রী সেলসিয়াস ছিল। তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ঘর থেকে বেরোতে না পারায় বিপাকে পড়েছে নি¤œ...
200
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরর মধুখালী উপজেলার জনজীবন। বিকাল ৪টা পর্যন্ত ঘন কুয়াশার দাপট থাকায় মিলছে না সূর্যের দেখা। শনিবার দিনভর সূর্যের দেখা মিলেনি। দিনে ও রাতের বেলায় খড়খটো দিয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছে নি¤œ আয়ের ও হতদরিদ্ররা। মধুখালী বাজারে বেলা ১১টায় নি¤œআয়ের সরদার বা কুলি শ্রমিকরা খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। মধুখালীতে বেলা সাড়ে এগারটায় তাপমাত্রা ১৩ডিগ্রী সেলসিয়াস ছিল দুপুরের পরে আর্থাৎ বিকার ৪টায় তাপমাত্র বেড়ে ১৭ডিগ্রী সেলসিয়াস ছিল।
তীব্র শীত ও কুয়াশার কারণে সকালে ঘর থেকে বেরোতে না পারায় বিপাকে পড়েছে নি¤œ আয়ের খেটে খাওয়া মানুষেরা। ঘন কুয়াশার জন্য দিনের বেলায়ও সড়ক-মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ করা হলেও আরো পর্যাপ্ত শীতবস্ত্র প্রয়োজন বলে দাবি এলাকার শীতার্ত মানুষের। গরম কাপড়ের অভাবে তীব্র শীত কষ্টে ভুগছেন ছিন্নমুল ও হতদরিদ্ররা।