1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

মধুখালীতে ট্রাকের চাঁপায় এক ব্যক্তি নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৫২৩ Time View
212

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় নামক এলাকায় ট্রাকের চাঁপায় এক ব্যক্তি নিহত হয়েছে। তার নাম হাফেজ মো. আবু তালেব মোল্যা(৪৫)। সে উপজেলার মেছড়দিয়া গ্রামের ক্বারী আবুল কাশেমের বড় ছেলে ও মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান মৌলভী মাওলানা আবুল খায়েরের বড় ভাই। নিহত তালেবের তায়ৈবা (১৫) ও রাকিবা (১০) নামে দুইটি শিশু কণ্যা রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মধুখালী সদর বাজার থেকে বাজার নিয়ে বাইসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় এলাকায় সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক তাকে চাঁপা দিলে সে গুরুত্বর আহত হয়। এলাকাবাসি উদ্ধার করে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
গতকাল শনিবার যোহর নামাজ পর মেছড়দিয়া গোরস্থান সংলগ্ন মাদরাসা মাঠে মরহুমের নামাযে জানাযা শেষে লাশ দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category