1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

দুমকিতে ১৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৩ Time View
210

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে ১৫শ পিস ইয়াবাসহ মোঃ জসিম উদ্দিন (২৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে দুমকি থানা গেট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটককৃত জসিম উদ্দিন উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।

রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) আহমদ মাঈনুল হাসান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুমকি থানা গেট এলাকার জিহাদ মেশিনারির দোকানের সামনের সড়ক থেকে মোঃ জসিম উদ্দিনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা পটাটা বিস্কুটের প্যাকেটের মধ্যে থেকে ১৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম আজমল হুদা বলেন, তার বিরুদ্ধে দুমকি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। সোমবার (২৩ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category