1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

ফরিদপুরে পাঁচ হাজার পিচ ইয়াবাসহ ‘পেট পার্টি’র দুই সদস্য গ্রেফতার

হারুন-অর-রশীদ
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৫৪ Time View
207
হারুন-অর-রশীদ :
ফরিদপুরে “পেট পার্টি’র” দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের পেট থেকে প্রায় সাড়ে ৫ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়।
বুধবার (০১ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, গাজীপুরের কাপাসিয়ার ইব্রাহিম (৩৪) ও কক্সবাজারের উখিয়ায় সৈয়দ নুর (৩৬)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে থেকে পেট পার্টির ওই দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ফরিদপুর অফিসে এনে টয়লেটে নিয়ে ইয়াবার ক্যাপসুল বের করা হয়। ৫০টি ইয়াবা বিশেষভাবে স্কচটেপ দিয়ে মুড়িয়ে একেকটি ক্যাপসুল তৈরী করা হয়। এই ক্যাপসুলগুলো জুস কিংবা কলার সাথে গিলে কক্সবাজার থেকে ঢাকা হয়ে ভাঙ্গায় সাপ্লাই দেয়ার উদ্দেশ্যে এসেছিল এই দুই আসামী। প্রাথমিকভাবে তাদের পেট থেকে সকল ইয়াবা বের করা সম্ভব না হলে হাসপাতালে ভর্তি করে বাকী ইয়াবা বের করার চেষ্টা করা হয়।
তিনি বলেন, এ পর্যন্ত ইব্রাহিমের পেটে থাকা মোট ৩৫০০ পিচ ইয়াবা ও সৈয়দ নুরের পেটে থেকে ১৮৫০ পিস ইয়াবা বের করা সম্ভব হয়েছে। বাকি ইয়াবা পেট থেকে বের করার চেষ্টা চলছে। এছাড়া আসামীদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই উপ-পরিচালক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category