1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

মধুখালীতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৪৯ Time View
204

মধুখালী (ফরিদপুর)প্রতিনিধি :

আজ মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের স্মরণে ফরিদপুরের মধুখালীতে আলোকিত শ্রীপুর সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিইন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পিইনে বিভিন্ন রোগের যে সকল বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করেন তারা হলেন ফিজিক্যাল মেডিসিন সহযোগি অধ্যাপক ডাঃ মোঃ আলমগীর মন্ডল, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মিনহাজউদ্দিন, স্ত্রী রোগ, প্রসূতি বিদ্যা ডাঃ দিলারা আকবার লবণী, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ রফিকুল কবির শিপুল, ডাঃ কামরুননাহার জলি, ডাঃ মোঃ ইমরান কবির, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আফজালুর রহমান, ডাঃ সামিনা শিখা প্রমুখ। দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পিইন রোগী দেখেন ব্যবস্থাপত্র ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য এ্যাড. শরীফুল ইসলাম জানান আমাদের টার্গেট আছে ২ হাজার রোগী দেখার। রোগীর যে দীর্ঘ লাইন তাতে আমাদের টার্গেট দুপুরের আগেই শেষ হয়ে যাবে। ফ্রি মেডিকেল ক্যাম্পিইনেই যারা উপস্থিত ছিলেন এনামুল হক, মাহাবুবুর রহমান, মোস্তাক হোসেন, কাজী জহিরুল ইসলাম, মিরাজুল ইসলাম, আসাদুজ্জামান ও মোঃ হাবিবুর রহমানসহ প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category