1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

মধুখালীতে আখের মূল্য বৃদ্ধির দাবীতে সাংবাদিক সম্মেলন ও স্মারকলিপি পেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৪৮ Time View
203

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের আখচাষীদের আখের মূল্য বৃদ্ধি ও চিনির ক’পনের শতভাগ চিনি পাওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। আখচাষীদের সংগঠন আখচাষী কল্যাণ সংস্থা এ সাংবাদিক সম্মেলন ও স্মারকলিপি প্রদানের আয়োজন করে।
ফরিদপুর চিনিকলের প্রধান ফটকের সামনে আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো.শফিকুল ইসলাম সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আখের মূল্য বৃদ্ধি ও চিনির কপুনের শতভাগ পাওয়ার দাবী জানান। এ সময় আরো বক্তব্য রাখেন আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু, সহ সাধারন সম্পাদক ওহিদুজ্জামান বাবলু, আখচাষী আব্দুল হাই বাঁশি, আকরাম হোসেন মিয়া, মজিবর রহমান, লিয়াকত আলী শেখ, ওসমান গণি প্রমুখ।
প্রতিমণ আখের মূল্য ৩৫০টাকা, ওজন রশিদের মাধ্যমে আখের মূল্য পরিশোধ ও প্রতি পূর্জিতে ১২ কেজি চিনি পাওয়ার দাবীতে সাংবাদিক সম্মেলন ও চিনি ও খাদ্য শিল্প করপোরশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহাম্মদ মিজানুর রহমান। উল্লেখ্য বর্তমানে প্রতিমণ আখের মূল্য ১শত ৮০টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category