1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মধুখালীতে শ্রেণিকক্ষে নির্যাতিত বাবা-ছেলের পাশে জেলা প্রশাসক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৪৫৫ Time View
210

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়–য়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্যাতিত বাবা-ছেলের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার (পিএএ) ।
তিনি গতকাল শনিবার বেলা পৌনে তিনটায় রায়পুর ইউনিয়নের মাঝকান্দি এলাকায় ভাড়া বাড়িতে বসবাসরত ইয়ামিন মৃধা ও তার ছেলে রাজনকে দেখতে আসেন। এ সময় তিনি তাদের খোঁজ-খবর নেন এবং পরিবারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। জেলা প্রশাসক এ সময় ইয়ামিন মৃধার হাতে নগদ বিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান ও চাল, ডাল, তেল, লবনসহ বেশকিছু ফলমূল উপহার দেন। এছাড়া ইয়ামিন মৃধার ছেলে-মেয়ের লেখাপড়া ও দুই শতাংশ জমিসহ একটি ঘর প্রদানের দায়িত্ব নেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামছুল আলম বাচ্চু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ১৭মার্চ আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে ওই বিদ্রালয়ের এক সহকারি শিক্ষিকার পরিকল্পনায় কতিপয় যুবক মধ্যযগীয় কায়দায় নির্যাতন করে। এ ব্যাপারে ২০ মার্চ মধুখালী থানায় তিনজনের নাম উল্লেখ্যসহ আরো অজ্ঞাত ৮-৯জনের নামে মামলা হলে পুলিশ মোট সাতজনকে ধরতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category