1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ইউএনওর উপর হামলা ইউপি চেয়ারম্যানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৪৩০ Time View
202

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
মধুখালী উপজেলা ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরীর উপর হামলার ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য শাহ্ আসাদুজ্জামান তপনের (৫০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। পাশাপাশি এ মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিন জনের একদিন করে রিমান্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (৮মে) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের ৫নম্বর আমলী আদালতের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান এ আদেশ দেন।
আদালত অপর যে তিনজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন তারা হলেন ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা ইব্রাহিম মৃধা (১৯), মো. প্রিন্স মোল্লা (৩২) ও কবিরুল বিশ^াস (৪০)।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার দুপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ইউএনওর দেহরক্ষী আনসার সদস্যের সাথে ব্যানার নিয়ে ধস্তাধস্তি হলে এক নারী রক্তাক্ত জখম হয়। এসময় এলাকাবাসীর হামলায় ইউএন, আনসার, পুলিশ, চারনারীসহ ১৫ জন আহত হন। হামলার সময় ইউএনও‘র উপর হামলা ইউএনও ও পুলিশের দুটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ইউএনওর গাড়ি চালক সুমন শেখ এবং অপর মামলার বাদী মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার সরকার। দুটি মামলাতেই এক নম্বর আসামি করা হয়েছে ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারমান শাহ্ আসাদুজ্জামান তপনকে। পুলিশ শাহ আসাদুজ্জামানসহ চারজনকে গ্রেপ্তারকরে।
ইউএনওর উপর হামলার ঘটনায় ইউএনওর গাড়িচালক সুমন শেখ বাদী হয়ে যে মামলাটি করেন ওই মামলায় পাঁচ দিনের এ রিমান্ডের আবেদন জানান তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক কুমার বড়–য়া। পাশাপাশি আসিামি পক্ষ জামিনের আবেদন জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই চম্পক বড়–য়া বলেন, আদালত রিমান্ড শুনানি শেষে ইউপি চেয়ারম্যানের দুইদিন এবং বাকি তিন জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। পাশাপাশি আসামিদের জামিনের আবেদন খারিজ করে দেন।
মধুখালী উপজেলা ইউএনও মো. আশিকুর রহমান চৌধুরী ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসা নিয়ে গত শনিবার হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের পরিচালক এনামুল হক।
মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। আসামিরা গা-ঢাকা দেওয়ায় রাতে নিশ্চিন্তপুর গ্রামের বিভিন্ন বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গত ৭২ ঘন্টায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category