1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

মধুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত নিহতদের বাড়ীতে শোকের ছায়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৫৬ Time View
Exif_JPEG_420
206

মো. সহিদুল ইসলাম :
ফরিদপুরের মধুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলেই ৩ মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হন। নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাস পাড়ার বাদশা বিশ্বাসের ছেলে জুবায়ের বিশ্বাস (২০), ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও সর্দার পাড়া মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০) ।
এলাকাবাসি জানান হোসাইন সর্দার এইচ.এস.সি পাশ করে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে চেয়েছিলেন। জোবায়ের ব্যবসা করেন আর নাহিদ বাড়িতে থাকেন। হুসাইন তার পিতা-মাতার একমাত্র সন্তান, জুবায়ের ৩ ভাইয়ের ছোট এবং নাহিদ ২ভাই ও ৩বোনের মধ্যে ছোট। এরা সবাই অবিবাহিত। নিহতদের বাড়ীতেই শুধু নয় বাগাট এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শত শত লোক আসছে নিহতদের এক নজর দেখার জন্য। স্বজন আর এলাকাবাসির কান্নায় ভারি হয়ে উঠছে বাতাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। কামারখালী ঋৃষি বটতলা মেলা থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা। এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন,নিহত তিনজন পরস্পর বন্ধু। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান রাতে হাসপাতালে পৌছে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি। হাইওয়ে পুলিশের করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতদের নামে নিয়মিত মামলা হয়েছে ।
পারিবারিক সূত্রে জানা যায় গতকাল বুধবার আসর নামাজ বাদ বাগাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযা শেষে বাগাট কেন্দ্রীয় গোরস্থানে তাদের লাশ দাফন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category