1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

মধুখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৫৮৯ Time View
265

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :

সোমবার বেলা এগারটায় সারাদেশের ন্যায় আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ সম্পাদক রেজাউল হক বকুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে আখচাষী কল্যাণ সংস্থার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামলীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, পৌর আ‘লীগের মো. নজরুলইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন মোল্যা, পৌর ছাত্রলীগের পল্লব, মো. শাজাহান, শাহ্ জায়েদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category