1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মধুখালীতে ১লাখ ১০ হাজার খেজুরের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ৪৫৩ Time View
মধুখালীতে খেঁজুর চারা রোপনের উদ্ভোধন
205

 

মধুখালী প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে খেজুরের চারা রোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকাল ৫ টায় মধুখালী উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলার কোরকদী ইউনিয়নের রামদিয়া বটতলা এলাকায় খেজুরের চারা রোপন কর্মসূচীর উদ্বোধন করেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিয়াউল হক। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌরপদ বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারহানা আক্তার প্রমূখ। ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ জিয়াউল হক বলেন, ফরিদপুরে খেজুর গাছ ও খেজুরের জন্য এক সময়কার বিখ্যাত জেলা। এখন খেজুরগাছ প্রায় বিলুপ্তি হতে চলেছে। যার ফলে খেজুরের রস, গুর, পাটালী পর্যাপ্ত পাওয়া কষ্টকর। এজন্য ফরিদপুরের সকল উপজেলাতে ১লাখ ১০ হাজার দেশী ও বিদেশী জাতের খেজুরের বীজ রোপন করার উদ্দ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা কৃষি অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category