1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

মধুখালীতে গলা কেটে ভ্যান ছিনতাইয়ের চেষ্টা 

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৪৪ Time View
214
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের মোল্লাডাঙ্গি বাঁশভাঙ্গা ব্রিজের নিকট রাস্তার উপর থেকে আবু শেখ (৫০), পিতা-মৃত.  জয়নাল শেখ,সাং- মধ্য আড়পাড়া, থানা- মধুখালী, জেলা ফরিদপুর কে গলা কেটে ভ্যান ছিনতাই করার চেষ্টা করা হয়েছে।
জানা যায়,  শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ভ্যানচালক আবু শেখ কামারখালী বাজার হতে অজ্ঞাতনামা একজন যাত্রী ভাড়া নিয়ে কোরকদী বাজারের উদ্দেশ্যে আসার পথে কোড়কদি ইউনিয়নের মোল্যাডাঙ্গী গ্রামের বাঁশডাঙ্গা ব্রীজের নিকট পৌছালে যাত্রী ভ্যান গাড়িটি থামাতে বললে ভ্যাচালকের সন্দেহ হওয়ায় তিনি গাড়ি চালাতে থাকে। তখন যাত্রী রাগান্বিত হয়ে ভ্যানের উপর উঠে তার গলায় ধারালো ছুড়ি দিয়ে পোচ মেরে দ্রুত চলে যায়।
স্থানীয় সেলিম শেখকে রক্তাক্ত অবস্থায় দেখে চিকিৎসার জন্য দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সাময়িক চিকিৎসা করে দ্রুত  বঙ্শেগবঙ্গবন্ধু মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ফরিদপুরে  রেফার্ড করে। এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান মধুখালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category