1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সুইডেনে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে মধুখালীতে ঈমাম-মোয়াজ্জিন ঐক্য সংগঠনের আয়োজনে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৪৫৮ Time View
210

মধুখলী(ফরিদপুর)প্রতিনিধি :
আজ শুত্রæবার জুম্মার নামাজ শেষে ফরিদপুরের মধুখালীতে ঈমাম-মোয়াজ্জিন ঐক্য সংগঠনের আয়োজনে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশ হাজারো তৌহিদি জনতা অংশ গ্রহন করেন।
বেলা ২টার সময় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার চৌরাস্তা থেকে একটি মিছিল শুরু হয়ে মধুখালী রেলগেটস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মধুখালী উপজেলা ঈমাম-মোয়াজ্জিন ঐক্য সংগঠনের সভাপতি মাওলানা ওহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাওলানা মাহাবুবুর রহমান, সাধারন সম্পাদক হাফেজ আলম হোসেন, মাওলানা আলীমুজ্জামান, রাসেল আহম্মেদ লাল প্রমুখ।
সমাবেশ বক্তারা সুইডেনের রাষ্টদূতকে ডেকে প্রতিবাদ জানানোর জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বক্তারা এসময় সুইডেনের পণ্যকে বর্জন করার জন্য দেশের মানুষের প্রতি অনুরোধ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category