1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

মধুখালীতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৫০ বছরের এক ব্যক্তি আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৪৬ Time View
208

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ৪র্থ শেণীর এক ছাত্রী(১০)কে আম খাওয়ানোর প্রলোভন দিয়ে আখ ক্ষেতের মধ্যে নিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সের এক ব্যক্তিকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটককৃত ব্যক্তির নাম নবিয়াল শেখ(৫০)। সে উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামের মোসলেম শেখের ছেলে। তাকে আজ বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগি ওই ছাত্রী উপজেলার আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী ও মধুপুর গ্রামের বাচ্চু শেখের কণ্যা।
অভিযোগ ভুক্তভোগি ওই ছাত্রীর দাদী জানান যে, বুধবার আনুমানিক বিকাল সাড়ে ৫টার সময় আমার নাতনী(১০) বাড়ীর দক্ষিণ পাশের মাঠে ফুটবল খেলা দেখতে গেলে একই গ্রামের নবিয়াল শেখ আমার নাতনীকে আম খাওয়ানোর কথা বলে খেলার মাঠের পাশ্বেই জনৈক সাহা মোল্যার আখ খেতের মধ্যে নিয়ে তার পড়নে থাকা কাপড় খুলে ধর্ষন চেষ্টা করলে তার চিৎকারে আশেপাশের লোকজনের উপস্থিতি টের পাইয়া অভিযুক্ত নবিয়াল পালিয়ে যায়।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়ে বুধবার গভীর রাতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আজ বুধবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category