1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মধুখালীতে আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৪৬৫ Time View
206

মধুখালী(ফরিদপুর ) প্রতিনিধি :
আজ সোমবার ১৪ আগস্ট সকাল ১০টায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর বাজারে অবস্থিত বেসরকারি এনজিও আশার স্বাস্থ্য সেবা কেন্দ্রের আয়োজনে জাতীয় শোক দিবস-২০২৩ ও জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আশার সিনিয়র জেলা ম্যানেজার তায়জুল ইসলামের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলেশ্বর বাজার ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ডা: তপন কুমার ভৌমিক। এছাড়াও উপস্থিত ছিলেন বেলেশ্বর বাজার আশার ব্রাঞ্চ এর হেল্থ ইনচার্জ ডা: ফরহাদ হোসেন, আশা ব্রাঞ্চ ম্যানেজার মো: জহুরুল ইসলাম, বাঙ্গাবাড়িয়া আশার ব্রাঞ্চ ম্যানেজার মো: খোকন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশা কানাইপুর অঞ্চলের সিনিয়র আর এম মো হাবিবুর রহমান।
দিনব্যাপী প্রি মেডিকেল ক্যাম্পে অসহায় দুঃস্থ দুইশত নারী-পুরুষকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এখানে বিনামূল্যে ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ পরিমাপ করা সহ ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category