1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

অজ্ঞান পাটির খপ্পরে বোয়ালমারীর শিক্ষা অফিসের উচ্চ সহকারী, হাসপাতালে ভর্তি

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৪৪০ Time View
208
ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চ সহকারী মো. জাহিদুল ইসলাম ফরিদপুর থেকে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মো. জাহিদুল ইসলাম বোয়ালমারী প্রাথমিক শিক্ষা অফিসে উচ্চ সহকারী পদে কর্মরত আছেন। তিনি পরিবার নিয়ে ফরিদপুর বসবাস করেন। প্রতি দিনের মতো রবিবার (২০ আগস্ট) সকালে ফরিদপুর থেকে বাসে বোয়ালমারী আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে অজ্ঞান হয়ে যান। তাকে সহস্রাইল বাজারে বাস থেকে বাসের যাত্রীরা নামানোর পর প্রাইমারীর এক শিক্ষক দেখে শিক্ষা অফিসে ফোন করলে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে অচেতন অবস্থায় রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসাইন বলেন, আমার পক্ষ থেকে শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়াসহ শিক্ষা অফিসের সকল কর্মকর্তা তাকে দেখতে যান এবং তার দেখবাল করছেন। আশা করি তার দ্রুত জ্ঞান ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category