ফরিদপুর প্রতিনিধি :
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফরিদপুরের মধখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে দুই শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আলভীর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদ আক্তার মিনা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়সেন শুভ। বীজ বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ আলভির রহমান। দুই শতাধিক কৃষকের প্রত্যেক ৫ কেজি মাসকলাই বীজ ও ১৫ কেজি করে সার দেওয়া হয়।