1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

ফরিদপুরে ভাতিজীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে গেল চাচা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৯ Time View
206

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সালথায় মাত্র ছয় বছর বয়সী ভাতিজীকে শ্লীলতাহানির অভিযোগে চাচা মো. নুর ইসলাম মাতুব্বরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ সেপ্টেম্ব শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে শ্লীলতাহানির অভিযোগে নুর ইসলামকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন নির্যাতিত শিশুটির বাবা। মামলার পর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি উপজেলার আটঘর ইউনিয়নে একটি গ্রামে ঘটে।
নির্যাতিত শিশুর মা বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার আগে আমার শিশু মেয়েটি প্রতিবেশীর বাড়িতে দুধ আনতে যায়। সেখান থেকে ফেরার পথে অভিযুক্ত নুর ইসলাম আমার মেয়েকে ধরে একটি পাটখড়ির পালার পাশে নিয়ে তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নির্যাতন করতে থাকে।’
তিনি আরো বলেন, ‘একপর্যায় আমার মেয়ে নির্যাতন সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে আমার নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অভিযুক্ত নুর ইসলাম ও আমার মেয়ে সম্পর্কে চাচা-ভাতিজী।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ওসি মো. শেখ সাদিক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রথমে নির্যাতিত মেয়েটিকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে শিশুটিকে শ্লীলতাহানি করার সত্যতা পাওয়া যায়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে মামলা করার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত নুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category