1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালীতে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় দেড় কেজি হেরোইনসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৪৬৯ Time View
203

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলায় আড়াই কোটি টাকা মূল্যের প্রায় দেড় কেজি ( ১কেজি ৪৫০ গ্রাম) হেরোইনসহ সোহরাব মন্ডল (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। সোহরাব ঝিনাইদহের মহেশপুর উপজেলার অনন্তপুর এলাকার মৃত রস্তুম মন্ডলের ছেলে। তাকে মঙ্গলবার (১০ অক্টোবর) ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এদিন দুপুর সোয়া ১২টার দিকে সোহরাবকে জেলার মধুখালী উপজেলার আড়পাড়া এলাকা থেকে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটক সোহরাব মন্ডল একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন যাবত দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, আটক সোহরাব মন্ডলের বিরুদ্ধে মধুখালী থানায় একটি মাদক মামলা দায়ে করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) তাকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এটি ফরিদপুরে স্মরণকালের সবচেয়ে বড় হেরোইনের চালান এটি বলে জানান র‌্যাবের এ কোম্পানি অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category