1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

মধুখালীতে ব্রি-৭৫ ও বিনা-৭, ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৪৬০ Time View
215

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় ফরিদপুরের মধুখালীতে বোরো আমন-২০২৩ মৌসুমে হেড টু হেড প্রদর্শণীর ব্রি-৭৫ ও বিনা ৭ এবং ১৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
আন্তর্জাতিক ধান গবেষনা ইনস্টিটিউট(ইরি) এর অর্থায়নে ও বেসরকারী সংস্থা ‘সোসাইটি ডেভলপমেন্ট কমিটি’(এসডিসি) এর বাস্তবায়নে স্বল্প মেয়াদী উফসী জাতের ব্রি-৭৫,বিনা-৭,বিনা-১৬,বিনা-১৭,বিনা-২২ জাতের ধানের আবাদ করা হয়েছে।
মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ডের মেছরদিয়া মাঠে মো. নাছিরুজ্জামান লিটনের জমিতে রোপনকৃত পাকা ধান কর্তণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলভীর রহমান। এসময় সোসাইটি ডেভলপমেন্ট কমিটি’(এসডিসি) এর মাঠ সমন্ময়কারী দিবাকর মল্লিক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিশিষ্ট চাষী ইমরাত শেখ, টিপু জেয়াদ্দার, বাবু মীর উপস্থিত ছিলেন।
কর্তনকৃত ধান মাড়াই শেষে দেখা যায়, ফলন হেক্টর প্রতি ব্রি-৭৫ জাত ৫ দশমিক ২৩ মেঃ টন, বিনা-৭ জাত ৪ দশমিক ৮৯ এবং বিনা-১৬ জাত ৪ দশমিক ৫২ মেঃটন।
ধানচাষী মো. নাছিরুজ্জামান লিটন বলেন, রোপনকৃত পাঁচটি জাতের ধান সবই ভালো। তবে বিনা- ১৭ এবং বিনা-২২ জাতের ধানে বেশি ফলন হওয়ায় চাষীরা জাতগুলো বেশি পছন্দ করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান বলেন,রোপনকৃত স্বল্প মেয়াদী উফসী জাতের ব্রি-৭৫,বিনা-৭,বিনা-১৬,বিনা-১৭,বিনা-২২ জাতের ধানগুলো যথাযথভাবে চাষ করলে খুব অল্প সময়ে ঘরে তোলা যায় এবং ফলনও ভালো। রোগ বালাই অপেক্ষাকৃত কম। আগাম জাতের ধান হওয়ায় জমি থেকে দ্রুত কেটে অন্য রবি ফসল বপন করা যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category