1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

মধুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৮০ Time View
208

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে সড়ক দূর্ঘটায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল আনুমানিক সকাল ১০টার সময় মধুখালী উপজেলার মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি অটোভ্যানের সাথে সংঘর্ষে মোটরসাইকেলের মুখোমুখি সংঘষে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. তারেক মন্ডল(২৫)। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া গ্রাম এলাকার রহমতপুর গ্রামের ইউনুচ মন্ডলের ছেলে। সে স্থানীয় একটি জুট মিলের শ্রমিক। ডিউটি শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে মধুখালী-বালিয়াকান্দি ফিডার সড়কের গাজনা ইউনিয়নের মির্জাপুর এলাকায় একটি অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে। স্থানীয় লাশ উদ্ধার কওে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে মধুখালী থানা পুলিশ লাশ থানায় নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category