ফরিদপুর প্রতিনিধি :
আজ বৃস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে আটটার সময় ফরিদপুরের মধুখালীতে সড়ক দূর্ঘটনায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী এলাকার গড়াই সেতুর উপর এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম আব্বাস মল্লিক(৪৫)। সে উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের সামছেল মল্লিকের ছেলে।
করিমপুর হাইওয়ে পুলিশের এ এস আই হোম কিং জানান, ইজিবাইক চালক মাগুড়া জেলার ওয়াদা মোড় থেকে ইজিবাইক নিয়ে ফরিদপুরের মধুখালী উপজেলার নিজ এলাকা কামারখালীতে ফেরার পথে গড়াই সেতুর উপর আসলে ফরিদপুর থেকে মাগুড়াগামী একটি বি আর টি সি ট্র্যাক (ঢাকা মেট্রো-ট-২২-৭৫১৪) এর পিছনের চাকার নিচে ইজিবাইক চলে গিয়ে ঘটানস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু ঘটে।