1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

মধুখালীতে বিষ প্রয়োগে কবুতর পাখি হত্যার অভিযোগে!

অঞ্জন সাহা রানা
  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৫৬৫ Time View
277

অঞ্জন সাহা রানা :
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে বিষ প্রয়োগে পোষা পাখি হত্যার অভিযোগ উঠেছে। ইউনিয়নের ভূষণা গ্রামের সোহেল ঢালীর স্ত্রী দীর্ঘদিন পশু পালনের পাশাপাশি শখের বসে কবুতর পালন করেন থাকেন। অন্যান্য দিনের মতো সোমবার ভোরের দিকে কবুতরের খোপ খুলতেই দেখতে পান বিভিন্ন খোপে থাকা মা কবুতরসহ ১৫টি কবুতরের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। সরেজমিনে দেখা যায় পোষ্য কতুবর হারিয়ে লালনপালনকারী হ্যাপী সুলতানা শোকে বিহ্বল। তিনি অভিযোগ করেন, কবুতর পোষার কারণে প্রতিবেশী আতিয়ার ঢালীর স্ত্রী লিপি বেগম নানা কথা শুনিয়ে থাকেন। তাদের বাড়ীর ছাদে কবুতর যাওয়ার কারণে সেখানে রক্ষিত বিষ মিশ্রিত খাবার খেয়ে ১৫টি কবুতরের মৃত্যু হয়েছে মর্মে তিনি জানান। ঘটনার সত্যতা জানতে চাইলে অভিযুক্ত লিপি বেগম বলেন, গাছের ফল রক্ষার জন্য ইুঁদুর মারার গম ব্যবহার করেছি কিন্তু সেই গম খেয়ে কবুতরের মৃত্যু হয়েছে কিনা জানিনা। সংশ্লিষ্ট ইউপি সদস্য মোঃ জাহেদুল ইসলাম বলেন, ঘটনাটি নিঃসন্দেহে দুঃখজনক; আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি এবং সমাধানের চেষ্টা করছি। পোষা পাখির এমন নির্মম মৃত্যুতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category