নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার। বিএনএমের দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) মনোনয়ন পান শাহ মো. আবু জাফর। নির্বাচন উপলক্ষে আজ শনিবার দুপুরে পৌরসভার পুরাতন সোনালী ব্যাংক ভবনের পাশে সাবেক চেয়ারম্যান পটু মিয়ার ভবনে মতবিনিময়সভা করেন জাফর। এ সময় জাফরের সঙ্গে কর্মী-সমর্থকদের নিয়ে যোগদান করেন সৈয়দ আশরাফ আলী বাশার। এ ব্যাপারে সৈয়দ আশরাফ আলী বাশার বলেন, ‘ফরিদপুর-১ আসনের বিএনএমের দলীয় প্রার্থী শাহ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে তার সঙ্গে থেকে নির্বাচন করব।’যোগদানের কারণ জানতে চাইলে তিনি...
237
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগ ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার।
বিএনএমের দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) মনোনয়ন পান শাহ মো. আবু জাফর। নির্বাচন উপলক্ষে আজ শনিবার দুপুরে পৌরসভার পুরাতন সোনালী ব্যাংক ভবনের পাশে সাবেক চেয়ারম্যান পটু মিয়ার ভবনে মতবিনিময়সভা করেন জাফর। এ সময় জাফরের সঙ্গে কর্মী-সমর্থকদের নিয়ে যোগদান করেন সৈয়দ আশরাফ আলী বাশার।
এ ব্যাপারে সৈয়দ আশরাফ আলী বাশার বলেন, ‘ফরিদপুর-১ আসনের বিএনএমের দলীয় প্রার্থী শাহ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে তার সঙ্গে থেকে নির্বাচন করব।’যোগদানের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। আমি শুধু একা না, আমার কিছু সমর্থকও আমার সঙ্গে শাহ মোহাম্মদ আবু জাফরের নির্বাচন করবেন।আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘বিগত পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন সৈয়দ আশরাফ আলী বাশার। আজ আবার বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনে বিএনএমের দলীয় প্রার্থী শাহ মো. আবু জাফরের সঙ্গে তিনি যোগদান করেছেন। রবিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’