মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫তম বিজ্ঞান ও ৮ম প্রযুক্তি সপ্তাহ অলিম্পিয়ার্ড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মামনুন আহমেদ অনিক।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা কৃষি অফিসার মো. আলভির রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনজুরুল আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি নাজির হোসেন মৃধাসহ প্রমুখ।
দুইদিন ব্যাপী মেলায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের ২৩টি এবং কলেজ পর্যায়ের ৮টি প্রতিষ্ঠান সহ মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিষয়ের উপর স্টল রয়েছে।