1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৯ Time View
207
নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ডা. ফিরোজা বেগম (৫৫) নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফিরোজা বেগম ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের চিকিৎসক ডা. নিরঞ্জন কুমার দাসের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে নিজ অ্যাপার্টমেন্ট থেকে ভবনের ছাদে যান ফিরোজা বেগম। এরপর সেখান থেকে লাফিয়ে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পা‌ঠায়।

কোতোয়ালি থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, ফিরোজা বেগম দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

বিষয়টি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category