মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষার্থে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা ঈমাম ও মুয়াজ্জিন ঐক্য সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ঢাকা—খুলনা মহাসড়ক হয়ে পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুখালী রেলগেটে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ মো. আলম হোসেনের পচিালনায় বক্তব্য রাখেন মাওলানা মো. অহিদুর রহমান, হাফেজ মো. যুবায়ের হোসেন বায়েজিদ, মাওলানা লতিফুর রহমান, মাওলানা মো. নায়েব আলী, হাফেজ মো. শহিদুল ইসলাম, হাফেজ মো. এমদাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
র্যালি পূর্ব সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অণীক।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান। এছাড়া দিনের বেলা হোটেল, খাবারের দোকানে উন্মুক্তভাবে খাবার বিক্রি না করা, খাদ্য দ্রব্যের মূল্য নাগালের মধ্যে রাখা এবং সকল ধরনের অশ্লীল ও বেহায়াপনা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।