1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বৃদ্ধের আত্মহত্যা: ‘বাবাকে ওরা ঠিকমতো খাবার দিতো না’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪৮৪ Time View
221
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের বোয়ালমারীতে মোসলেম শেখ (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) বিকেলে উপজেলার শেখর ইউনিয়নের শেখর বাজার সংলগ্ন নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহতের ৭ ছেলে-মেয়েদের মধ্যে ৬ জনের দাবি ‘গলায় রশি দিয়ে বাবা আত্মহত্যা করলেও ঘটনাটি ‘সন্দেহজনক।’
বৃদ্ধের বড় মেয়ে সালমা বেগম বলেন, ‘ইজিবাইক চালক মেজ ভাই বাবুল শেখের (বৃদ্ধের মেজ ছেলে) সঙ্গে বাবা বসবাস করতো। বাবুল শেখ, তার ছেলে ও স্ত্রী বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতো। ওদের অত্যাচারে বাবা আত্মহত্যা করতে পারেন। ওরা বাবাকে ঠিকমতো খাবার দিতো না। ওদের অত্যাচারে ১৯ বছর আগে মাও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। বাবার নামের টাকা ও জমি বাবুল শেখ জোর করে লিখে নিয়েছে।’
মরদেহ উদ্ধারকারী বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. কাজী আবুল বাশার জানান, খবর পেয়ে বৃদ্ধের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category