1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বাস-মাইক্রো সংঘর্ষ, ঝরলো ৫ প্রাণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৪২৯ Time View
203

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শিতল চন্দ্র পাল বলেন, সকালে উপজেলার ছাগলছিড়া এলাকায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস তিন যাত্রী মারা যান। আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা যান।মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category