1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

বিএনপিকে জনগন ভুলে গেছে, তাই অস্তিত্ব রক্ষার্থে কাল্পনিক কথা বলছে তারা —মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৩৭ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (0.5618056, 0.5618056); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
214

মধুখালী প্রতিনিধি:
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিশ্চিহ্ন দল বিএনপিকে জনগণের মনেও নাই, জনগণ বিএনপিকে ভুলে যাচ্ছে। তাই বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে অসত্য, কাল্পনিক ও বানোয়াট কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও জনগণ বিভ্রান্ত হবে না। নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এসব করছে।
৬ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১২টায় মন্ত্রী ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ জনসাধারণের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আব্দুর রহমান এমপি।
এসময় মন্ত্রী বলেন, ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপত্তা দিতে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আওয়ামীলীগের উন্নয়ন মূলক নানা উদ্যোগের কারণে এখন আর কোথায় যানজট নেই বললেই চলে। তবে সড়কে দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সকলকেই সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।
পরে মন্ত্রী আদিবাসী পরিবারের শিক্ষার্থীদের তিনজনকে বাইসাইকেল ও ২৭ জনকে এক লাখ ২৩ হাজার পাঁচশ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করেন। এছাড়া উপজেলার এক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের খাদ্য সামগ্রী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাইল হক বকু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া, জাহাপুর ইউপি চেয়ারম্যান শামসুল হক বাচ্চু, মেগচামী ইউপি চেয়ারম্যান সাবিরউদ্দিন সাব্বির, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কল্লোল সাহা, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব দাস, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category