1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

মধুখালীতে ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে মনগড়া প্রতিবেদন দেওয়ার অভিযোগে সংবাদ সন্মেলন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪৪৪ Time View
213

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে একটি মনগড়া প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে মর্জিনা বেগম শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে মধুখালী রেলগেট এলাকায় সেতু স্টুডিও ডিজিটাল এর অফিস কক্ষে সংবাদ সন্মেলন করেছেন।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে মর্জিনা বেগব বলেন, আমার বসতবাড়ির ৪৬ নং মির্জাপুর মৌজার বিআরএস ২১ নং খতিয়ানে ৬০ নং ৬৬ ও ৬২ নং দাগে ৭১ শতক মোট ১৩৭ শতক জমি আমার মা আছিয়া বেগম এর নামে রেকর্ডিয় বিদ্যমান। এর মধ্যে ২৪/১১/২০১৬ তারিখে ৪০০৪ নং দলিলমূলে রেকর্ডিয় মালিক আছিয়া বেগম ৭১ শতক জমি লিখে দেন। উক্ত জমির মধ্যে ৪৫.৬৬ শতক জমি আমি ভোগ দখলে আছি। যা মামলার রায় ও ডিক্রীর বিরুদ্ধে বিজ্ঞ উচ্চ আদালতে দেওয়ানী আপিল ৭/২০২৩,১৯২০২৩ ও ৩২/২০২৩ নং মামলা চলমান আছে। কিন্তু গাজনা ইউনিয়ন ভ’মি অফিসের সহকারী কর্মকর্তা মোঃ রাসেল খান সরেজমিনে না গিয়ে এবং কোন প্রকার তদন্ত ছাড়াই অফিসে বসে সহকারী কমিশনার(ভ’মি),মধুখালী,ফরিদপুর বরাবর মিথ্যা,মনগড়া প্রতিবেদন তৈরীূ করে জমা দেন। প্রতিবেদনে আমার ভোগ দখলে নাই মর্মে উল্লেখ করেছেন। বাস্তবে উক্ত জমি আমার ভোগদখলে আছে। উইনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা মোঃ রাসেল খান উৎকোচের বিনিময়ে এমন কাজটি করেছেন বলে মর্জিনা বেগম লিখিত বক্তব্যে বলেন।
তাঁর প্রতিবেদনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির কথা লিখলেও বাস্তবে ইউনিয়ন পরিষদের সদস্য বা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থি ছিলেন না।
এবিষয়ে গাজনা ইউনয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোঃ আদর আলী বলেন, তদন্তের সময় আমি উপস্থিত ছিলাম না বা এ বিষয়ে আমাকে জানানো হয়নি। বাস্তবে জমি মর্জিনা বেগম ভোগ দখলে আছে। কিভাবে ইউনিয়ন ভ’মি সহকারী কর্মকর্তা মর্জিনা বেগেম প্রতিপক্ষ মীর হাফিজুল আলমের স্ত্রী মোছা. ছায়েদা বেগমের ভোগ দখল লিখে দিল বুঝলাম না।
গাজনা ইউনিয়ন ভ’মি অফিসের ভুমি সহকারী কর্মকর্তা মোঃ রাসেল খান এর মুঠোফোনে একাধিক বার তার বক্তব্যর জন্য যোগাযোগের চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করেননি,

Please Share This Post in Your Social Media

More News Of This Category