ফরিদপুর প্রতিনিধি :
রবিবার (৫ মে) সাড়ে ছয়টার সময় ঢাকা—মাগুড়া মহাসড়কের ফরিদপুরের মধুখালী পৌরসভার বনমালিদিয়া গ্রামের জনৈক জাহিদ শিকদারের বাড়ির সামনে ঢাকার দিক থেকে মাগুরা গামী ট্রান্সপোর্টর মালামাল বোঝাই একটি ট্রাক (যশোর ট ১১—৫৫ ৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেন্ডি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার জোবায়েদ (২৮) নিহত হয় এবং হেলপার আহত হয়। আহত হেলপার ফরিদ হোসেন (১৭) কে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
নিহত ড্রাইভারের নাম । জোবায়েদ (২৮)। পিতা অজ্ঞাত। নিহত ড্রাইভারের বাড়ী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সাদাইলপুর গ্রামের বাসিন্দা। আহত হেলপার ফরিদ হোসেন(১৭) একই এলাকার মৃত জিয়ারুল হোসেনের ছেলে।
ঘটনার সময় ঢাকা—মাগুড়া মহাসড়কে দেড় ঘন্টার মত যান চলাচল বন্ধ ছিল। খবর করিমপুর হাইওয়ে থানা পুলিশ ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ পরিচালনা করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস আই) ইমতিয়াজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে করিমপুর থানায় নিয়ে এসেছি।