1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

মধুখালীর পঞ্চপল্লীতে নির্মাণ শ্রমিক দুইভাইকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৪১৯ Time View
207

নিজস্ব প্রতিনিধি :
নির্মাণ শ্রমিক দুইভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে ১০ কর্মদিবস সময়সীমা বেঁধে দিয়ে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
সোমবার (২০ মে) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি—১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে বলা হয়ে, ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামে ১৮ এপ্রিল দুই নির্মাণ শ্রমিক হত্যাকাণ্ডে অভিযুক্ত চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী জেলা প্রশাসক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। যেহেতু অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে। সেহেতু উল্লেখিত ধারার অপরাধ সংগঠিত করায় তাকে নিজ পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
সেই সঙ্গে ইউপি চেয়ারম্যানকে একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ওই নোটিশে বলা হয়েছে, একই অভিযোগে চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে তার পদ থেকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে তা পত্রপাপ্তির ১০ কর্ম দিবসের মধ্যে জেলা প্রশাসক ফরিদপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেয়া হলো।
প্রসঙ্গত, ১৮ এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে দুই নির্মাণ শ্রমিক আশরাফুল ও আরশাদুলকে পিটিয়ে হত্যা করা হয়। আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার এক সপ্তাহ পর গণমাধ্যমের অনুসন্ধানে একটি ভিডিও প্রকাশ হলে টনক নড়ে পুলিশের।
মোবাইলে ধারণকৃত ফুটেজে দেখা যায়, কতটা নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় দুই সহোদরকে। দাঁড়িয়ে মারধরের নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় দুই জনপ্রতিনিধি। এদিকে হত্যাকাণ্ডে মধুখালী থানায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার হয়েছেন ৩১ জন। আর অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তপন ও ইউপি সদস্য অজিত বিশ্বাস পলাতক রয়েছেন। তাদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারও ঘোষণা করেন জেলা প্রশাসক। ২০২৩ সালে ডুমাইন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে ইউএনওর ওপর হামলা ও টিসিবির কার্ড চুরির অপরাধে দুই দফা সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। তবে উচ্চতর আদালতের সিদ্ধান্তে দুবারই তিনি তার পদ ফিরে পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category