1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মধুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৩৩ Time View
218

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে মুরারদিয়া ইসলামিক কিন্টার গার্ডেনের ১ম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আল আমিন সায়মন(৬)। সে উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে।
বুধবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে খাদের পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: চৈতী সাহা জানান, ৬ বছর বয়সী সায়মন নামের এক শিশু পানিতে ডুবে যায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির পাশে একটি ডোবায় পানি জমে। সেখানে দুটি শিশু বাচ্চা খেলা করার সময় একজন পানিতে ডুবে যায়, বাড়িতে অন্য লোকজন না থাকাতে তার মৃত্যু হয়। মা—বাবার একমাত্র সন্তান পানিতে ডুবে মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category