মো. সহিদুল ইসলাম :
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা:) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ঈদে—মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবনী, কর্ম ও শিক্ষার উপর এক আলোচনা সভা করা হয়েছে । আলোচনা ও দোয়া মোনাজাত করেন ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতী হাবিবুর রহমান মিছবাহ ্ প্রমুখ। অনুষ্ঠানে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক এর সভাপতিত্বে বিদ্যালয়ে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল, অফিস সহকারী এম তোফায়েল আহম্মে তপন সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং কো—অপ্ট সদস্য আতিয়ার শেখ এবং অভিভাবক সদস্য বৃন্দ প্রমুখ। এ অনুষ্ঠানে নাতে রাসুল পরিবেশন করেন ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা । তারপর দোয়া ও মোনাজাত শেষে সবার মাঝে তবারক বিতরণ করে অনুষ্ঠান শেষ করেন ।