1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

মধুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা খেয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩৯৮ Time View
250

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা—খুলনা মহাসড়কের কামালদিয় ইউনিয়নের ছেনখালি নামক স্থানে দাঁড়িয়ে থাকা ফরিদপুর চিনিকলের আখ সরবরাহ করার টলি (ট্রাক)র পিছনে মাগুড়া থেকে ফরিদপুরগামী একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেল ধাক্কা লাগলে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন। অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন।
নিহত মোটরসাইকেল চালকের নাম এনামুল হক(২৮)। সে মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের নজর আলী শেখের সন্তান। অপর আহত আরোহী কাইয়ুম মোল্যা(৩৫), একই জেলার কচুযা গ্রামের আকবর মোল্যার ছেলে।
নিহত এবং আহতদের মধ্যে দুলা্ভাই শ্যালক সম্পর্ক।
করিমপুর হাইওয়ে পুলিশের এস আই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category