1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচী মধুখালীতে এক হাজার ছাত্র/ছাত্রীর মাঝে দু,হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫২৬ Time View
289

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রবিবার (২৭ জুলাই)ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের ভ’ষনা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ছাত্র/ছাত্রীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রত্যেককে দুটি করে ফলজ (আম, লিচু, পেয়ারা ইত্যাদি) মোট দুই হাজারটি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। এসময় আরো ১৬টি পরিবারের মাঝে চারা বিতরণ করা হয়।
বৃক্ষ রোপন ও চারা বিতরণ অনুষ্ঠানে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: ভূষণা-লক্ষণদিয়া আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফরিদপুর জেলা প্রতিনিধি মুফতি আব্দুর রহিম ফিরোজ।
এ সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা এবং একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা চলমান থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category