1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

মধুখালীতে কুখ্যাত ডাকাত রানা ৬৫ পিস ইয়াবাসহ আটক

মফিজুর রহমান মুবিন
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬৫ Time View
559

মফিজুর রহমান মুবিন :

ফরিদপুরের মধুখালীতে কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামি মোঃ রানা (২৬) কে মাদকসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া ইউনিয়নের আর পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রানা একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তিনি পুলিশের তালিকাভুক্ত আসামি হিসেবে পরিচিত।

মধুখালী থানার এসআই মোঃ রুস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর মোঃ মুক্তার হোসেন ও সঙ্গী ফোর্সসহ অভিযান পরিচালনা করে রানাকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রানাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category