মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
Reporter Name
Update Time :
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
৪০১
Time View
মধুখালীতে ট্র্যাক চাঁপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি : রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক আটটার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া রাস্তার মোড় থেকে ভেতরে সাব্বিরের ইটভাটার পাশে একটি ড্রাম ট্র্যাক চাঁপায় এক মোটরসাইকেল আরোঞী যুবক নিহত হেয়েছে। নিহত যুবকের নাম আরাফাত (২২)। সে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিপাড়া-তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে। পুলিশ থানার এস আই তন্ময় মন্ডল জানান, রোববার সকালে আরাফাত মোটরসাইকেল যোগে নওপাড়া থেকে জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।...
437
মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রোববার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক আটটার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া রাস্তার মোড় থেকে ভেতরে সাব্বিরের ইটভাটার পাশে একটি ড্রাম ট্র্যাক চাঁপায় এক মোটরসাইকেল আরোঞী যুবক নিহত হেয়েছে। নিহত যুবকের নাম আরাফাত (২২)। সে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিপাড়া-তারাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।
পুলিশ থানার এস আই তন্ময় মন্ডল জানান, রোববার সকালে আরাফাত মোটরসাইকেল যোগে নওপাড়া থেকে জুবায়ের ফুটওয়্যারে কাজের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুত্বর আহত হলে স্থানীয়রা
তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরাফাত জীবিকার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন বলে পরিবার জানিয়েছে। এ ঘটনায় হিহত পরিবারের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।