1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

মতিয়ার রহমান মিঞা
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৩১ Time View
270

ফরিদপুরের মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
২১ আগষ্ট শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের দক্ষিণ পাশে সুরভী মঞ্জিলের ভবনে ফিতা কেটে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল আলীম মানিক। এ সময় উপস্থিত ছিলেন আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা. কবির সরদার, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলী মনসুর দাউদ,কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংস্কৃতিক সম্পাদক পারভেজ রেজা, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশউপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,মধুখালী পৌর কৃষকদলের আহবায়ক নুর নবী মিয়া,,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সুমন,সিনিয়র শিক্ষক মাহমুদুর রহমানসহ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এর আগে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হারুন অর রশিদ|

Please Share This Post in Your Social Media

More News Of This Category