1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন

মফিজুর রহমান মুবিন
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ৫৮ Time View
73

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে নতুন সংযোজন ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় মানুষের মধ্যে নিজ এলাকার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, কেন্দ্রীয় পূজা উদযাপন ফন্টের ফাউন্ডার ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নু, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আলী মনসুর দাউদ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সায়েম মিয়া, পৌর বিএনপির সহ সাংগাঠনিক সম্পাদক মোরশেদ আবু নসর টিটো, উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব তালুকদার, ছাত্রদল নেতা গোলাম শরাফত শরৎসহ স্থানীয় বিএনপি তার অঙ্গ ও সহযোগি সংগঠনেরর নতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, “মধুখালীবাসীর কথা বিবেচনা করেই ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি মধুখালীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নিজের এলাকা নিয়ে ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলবে। উপজেলা পরিষদে আসা মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছি।”
স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালীতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মধুখালীতে যোগদানের পর থেকেই উপজেলাটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধন সেই উদ্যোগের একটি নতুন সংযোজন বলে মনে করছেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মধুখালীর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ‘আই লাভ মধুখালী’ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং মধুখালীর ইতিবাচক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category