1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ

মতিয়ার রহমান মিঞা
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View
56

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিেেজকে ঘোষনা দিয়ে গণসংযোগ শুরু করেছেন গাজনা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও মধুখালী উপজেলা বিএনপি’র সহ সভাপতি মো. লিয়াকত আলী শেখ। মঙ্গলবার ও বুধবার তিনি মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মহিষাপুর,গাজনা,বেলেশ^র,রামকান্তপুর,মথুরাপুর,আশাপুর,চরনওপাড়া,দেউলমথুরাপুর,লাউজানা,চরচন্দনা,চরলাউজানা,সহ বিভিন্ন বাজার,গ্রাম ও দূর্গাপূঁজা মন্ডপ এলাকায় গণসংযোগ করেন। কয়েকশত মোটরসাইকেল,ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে এলাকার উৎসুক জনতা র‌্যালীতে ও গণসংযোগে অংশ গ্রহণ করেন। এ সময় গাজনা ইউনিয়নের বেশকিছু জনগন মো. লিয়াকত শেখকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা করায় উৎসাহিত করেন এবং শুভকামনা জানান।
এসময় তিনি সনাতন ধর্মাম্বলীদের সাথে কুশল বিনিময় করেন।
মো. লিয়াকত শেখ জনান, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পল্লী অঞ্চলের অবহেলিত এলাকাকে উন্নয়ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে গাজনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে কাজ করতে চাই। এ ইউনিয়নের অনেক অবকাঠামোগত উন্নয়ন হয়নি। বেশকিছু রাস্তা কাঁচা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দরকার। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনকে সাথে নিয়ে এ ইউনিয়নের সকল কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category