1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৩৪ Time View
55

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮জন। নিহত দুই জন সম্পর্কে মা-ছেলে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার তেতুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, ফরিদপুর থেকে বালুবোঝাই একটি ট্রাক তেতুলতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এসময় ট্রাকে থাকা বালুতে চাপা পড়ে একটি ইজিবাইক ও একটি প্রাইভেটকার। গুরুতর আহত হয় ইজিবাইকে থাকা ৪ জন ও প্রাইভেটকারে থাকা ৪ জন। গুরুতর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুমী আক্তার (৩২) ও তার ছেলে শাওন (০৭) কে মৃত ঘোষনা করেন। নিহতদের বাড়ী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায়। অন্যরা চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ জানান, আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category